পদে পদে মানুষকে অপমান করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, অরূপ
দি নিউজ লায়নঃ এদিন মঞ্চে অরূপ রায় বলেন, পদে পদে মানুষকে অপমান করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে। ২০১১ সালের ৫ দফা নির্বাচন হয়েছিল। আমরা তার পরেও ক্ষমতায় এসেছিলাম। মমতা ব্যানার্জীর বাংলার উন্নয়ন করেছেন। বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন।
যারা বাংলাকে ভালবাসেন না, বাংলার ইতিহাস জানেন না যারা বাংলার মনীষীদের জানেন না তারা বাংলা ক্ষমতায় আসতে পারবে না। যেসব কর্মীরা তৃণমূলে যোগদান করেছে তাদের সেই একটি কর্মীর গায়ে যদি হাত পড়ে তাহলে একসাথে আমাদের সব কর্মীরা লড়বে।
আমরা বিজেপিকে বাংলায় আসতে দেব না। গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের অধিকার, শান্তি-সম্প্রীতি দিতে পারে একমাত্র মমতা ব্যানার্জির তৃণমূল। যারা বাংলার শান্তি নষ্ট করছে, সৌভ্রাতৃত্বকে নষ্ট করতে চাইছে তারা বাংলাকে ধ্বংস করবে।

Post a Comment